ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জিম্বাবুয়েতে ঘরের ওপর বিধ্বস্ত হলো হেলিকপ্টার, নিহত ৪

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • / ১০৫০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

জিম্বাবুয়েতে একটি বিমান বাহিনীর হেলিকপ্টার ঘরের ওপর বিধ্বস্ত হয়েছে। এতে এক শিশুসহ ৪ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।  দেশটির বিমান বাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

শুক্রবার জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে ৩০ কিলোমিটার পূর্বদিকে অবস্থিত আর্কতুরাস নামক একটি গ্রামে  প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে।

[irp]

সংবাদমাধ্যম রয়টার্সের খবরে জানা যায়, যে ঘরের ওপর আগুস্তা বেল এবি-১২ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেই ঘরের একজন শিশু নিহত হয়। তার সঙ্গে হেলিকপ্টারে থাকা ৩ জন ক্রু নিহত হন।

জিম্বাবুয়েতে এর আগে গত বছরের নভেম্বরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বিমান বাহিনীর একজন ইনস্ট্রাকটর ও প্রশিক্ষণার্থী পাইলট নিহত হয়েছিল।

ট্যাগস :

জিম্বাবুয়েতে ঘরের ওপর বিধ্বস্ত হলো হেলিকপ্টার, নিহত ৪

আপডেট সময় : ১২:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১