ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ হামলা চালানোর হুমকি দিল ইসরায়েল

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ হামলার হুমকি দিয়েছে। তেল আবিব জাতিসংঘের বিশেষ প্রতিনিধির মাধ্যমে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে পাঠানো এক বার্তায় এ হুমকি দিয়েছে বলে ইসরায়েলের ওয়াল্লা নিউজ জানিয়েছে।

ইহুদিবাদী সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি বলেছে, ইসরায়েল সরকার জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টোর উইনজল্যান্ডের মাধ্যমে হামাসের কাছে পাঠানো সতর্কবার্তায় বলেছে, ইসরায়েল অভিমুখে গাজা থেকে রকেট হামলা বন্ধ না হলে এই উপত্যকায় ভয়াবহ হামলা চালাবে তেল আবিব।

[irp]

সূত্রটি জানিয়েছে, গাজা থেকে রকেট বর্ষণের বিষয়টিকে কিভাবে সামাল দেয়া যায় তা নিয়ে সোমবার ইসরায়েলি মন্ত্রিসভা জরুরি বৈঠক করেছে।

গাজা উপত্যকার নিকটবর্তী ইহুদিবাদী উপশহরগুলোতে গত প্রায় চারদিন ধরে রকেট বর্ষণ করে যাচ্ছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।এর ফলে এসব উপশহরের ইহুদি অভিবাসীদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। প্রতিনিয়ত সতর্কতামূলক সাইরেন বেজে উঠছে এবং ইহুদিবাদীরা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যেতে বাধ্য হচ্ছে।

চলতি রমজান মাসের শুরু থেকে বায়তুল মুকাদ্দাস শহরে অবস্থিত আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসলমানদের নামাজ আদায় করতে না দেয়ার প্রতিবাদ জানিয়ে আসছেন ফিলিস্তিনি যুবকরা। এ নিয়ে মূলত ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা সৃষ্টি হয়েছে।

[irp]

ট্যাগস :

ভয়াবহ হামলা চালানোর হুমকি দিল ইসরায়েল

আপডেট সময় : ১২:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১