ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৩০ জন নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৩৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১ মে ২০২১
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে স্কুলশিক্ষার্থীসহ ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯০ জন। খবর- বিবিসি।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলমে এ ঘটনা ঘটে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

[irp]

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা একটি অতিথিশালায় ছিল। বিস্ফোরণে ওই অতিথিশালার ছাদ ধসে গেছে। এছাড়া অনেকে ধ্বংসাবশেষের নিচে আটকে পড়েন। তাদের উদ্ধারে কাজ করছেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

লোগার প্রাদেশিক কাউন্সিলের প্রধান হাসিবুল্লাহ স্টানেকজাই বলেন, ওই অতিথিশালায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে স্কুলের শিক্ষার্থীও রয়েছে। বিস্ফোরণে ওই এলাকার একটি হাসপাতাল ও ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্প্রতি আফগানিস্তানে জঙ্গি হামলায় বেসমারিক মানুষের হতাহতের পরিমাণ বেড়েছে। বিশেষ করে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে- জো বাইডেনের এমন ঘোষণার পর থেকেই সেখানে বেড়েছে হামলার ঘটনা। এর মধ্যেই এ বিস্ফোরণে অনেকেই প্রাণ হারিয়েছেন।

ট্যাগস :

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৩০ জন নিহত

আপডেট সময় : ১০:৩৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১ মে ২০২১