ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

বাড়িতে পার্টি করে বিপাকে মেসি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৩৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
  • / ১১১৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :বিপাকে আর্জেন্টাইন সুপারস্টার তথা বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। তার বিরুদ্ধে কোভিডিবিধি ভাঙার মতো গুরুতর অভিযোগ উঠেছে। আর ইতিমধ্যে ঘটনার তদন্তেও নেমেছে পুলিশ। অভিযোগ সত্য প্রমাণিত হলে শাস্তির মুখেও পড়তে হতে পারে বার্সা রাজপুত্রকে।

স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রের খবর, গত সোমবার রাতে নিজের বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন লিওনেল মেসি। নিয়মানুযায়ী, যেখানে ছ’জনের বেশি উপস্থিত থাকার কথা নয়, সেখানে বার্সেলোনার অনেকেই উপস্থিত ছিলেন বলে জানা গেছে। কয়েকজন ফুটবলারের সঙ্গে পার্টিতে উপস্থিত ছিলেন তাদের স্ত্রী-বান্ধবীরাও। জানা গেছে, গত রবিবার ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে জয় এবং গত মাসে কোপা দেল রে-জয়ের জন্যই মূলত এই পার্টির আয়োজন করা হয়েছিল। পাশাপাশি বাকি মৌসুমের জন্য দলকে উদ্বুদ্ধ করাও লক্ষ্য ছিল মেসির। আর সেকারণেই বার্সেলোনায় নিজের বাড়িতেই পার্টির আয়োজন করেছিলেন। কিন্তু সেটা করতে গিয়েই নিয়মভঙ করে ফেলেছেন।

[irp]

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে মেসির বাড়ি থেকে ফুটবলারদের বেরতে দেখা যাচ্ছে। আর তারপরই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়।

বিশ্বজুড়ে এখনও বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। দিন যতই যাচ্ছে মৃত্যুমিছিলও ততই দীর্ঘ হচ্ছে। গতবছর যার ভয়াবহ রূপের সাক্ষী থেকেছিল স্পেনও। এই পরিস্থিতিতে এখনও সেদেশে জারি করোনাসংক্রান্ত একাধিক বিধিনিষেধ। তার মধ্যে একটি ছিল বাড়িতে পার্টির আয়োজন করলে, তাতে ছ’জনের বেশি উপস্থিত থাকতে পারবে না। কিন্তু মেসির বাড়ির ওই পার্টিতে অনেকেই উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। আর তাই নড়েচড়ে বসেছে লা লিগা প্রশাসন। ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক লা লিগার এক কর্মকর্তা জানিয়েছেন, মেসির পার্টিতে কোভিডবিধি ভাঙা হয়েছে কিনা আমরা সেই বিষয়টি খতিয়ে দেখছি।

ট্যাগস :

বাড়িতে পার্টি করে বিপাকে মেসি

আপডেট সময় : ১০:৩৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১