ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

বিশেষ বিমানে দেশে ফিরলেন সাকিব-মুস্তাফিজ; পাঠানো হলো নিভৃতবাসে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
  • / ১১১৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :করোনা সংক্রমণের কারণে মাঝপথে বন্ধ হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। এই আসরে কলকাতা নাইট রাইডার্সে সাকিব আল হাসান আর রাজস্থান রয়্যালসের হয়ে মুস্তাফিজুর রহমান খেলছিলেন। খেলা বন্ধ হওয়ায় তাদেরকে দেশে ফিরতে হয়েছে। ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ থাকায় বিশেষ বিমানে করে এই দুই সুপারস্টার আজ বিকালে দেশের মাটিতে পা রাখেন।

[irp]

এ মাসের শেষের দিকে শ্রীলঙ্কা সিরিজ উপলক্ষে অনুশীলন শুরু হলেও সাকিব-মুস্তাফিজের এখনই মুক্তি মিলছে না। দুজনকেই যেতে হবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। শ্রীলঙ্কা সফর সামনে রেখে এই দুই তারকার কোয়ারন্টিন মেয়াদ কমানো যায় কিনা, সে ব্যাপারে সরকারের কাছে জানতে চেয়েছিল বিসিবি। কিন্তু ভারতে করোনা পরিস্থিতি খুব খারাপ হওয়ায় সেই আবেদন গৃহীত হয়নি। দুজনকেই ১৪ দিন প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

চলতি মে মাসের শেষে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। দলের যোগ দিতে সাকিব-মুস্তাফিজের ১৯ মে দেশে ফেরার কথা ছিল। আইপিএল বন্ধ হয়ে গিয়ে তা এগিয়ে এসেছে। সাকিব কলকাতার হয়ে তিনটি ম্যাচ খেলার পর একাদশ থেকে বাদ পড়েন। মোস্তাফিজ অবশ্য রাজস্থান রয়্যালসের খেলা সব ম্যাচেই একাদশে ছিলেন। উল্লেখ্য, সাকিবের নাইট রাইডার্সের দুই ক্রিকেটার জৈব সুরক্ষা বলয়ে থেকে করোনায় আক্রান্ত হয়েছেন।

ট্যাগস :

বিশেষ বিমানে দেশে ফিরলেন সাকিব-মুস্তাফিজ; পাঠানো হলো নিভৃতবাসে

আপডেট সময় : ০৮:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১