শিরোনাম:
ইসরায়েলি হামলা, গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২২৭
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১১:৪৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১১১৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃফিলিস্তিনের গাজায় ১১ দিন ধরে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২২৭ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় নিহতদের মধ্যে ৬৪ শিশু ও ৩৮ নারী রয়েছেন।
[irp]
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট জানিয়েছে, গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানালেও নেতানিয়াহু আক্রমণ চালিয়ে যাওয়ার কথা বলেছেন।
এপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে ‘লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত’ নেতানিয়াহু হামলা চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছেন।
[irp]





















