ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

আর্জেন্টিনায় লকডাউন, কোপা আমেরিকা নিয়ে শঙ্কা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৩৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • / ১১০৪ বার পড়া হয়েছে

আর্জেন্টিনায় লকডাউন, কোপা আমেরিকা নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক : ১৩ জুন থেকে শুরু হওয়ার কথা কোপা আমেরিকা। হাতে তেমন সময় নেই। কিন্তু টুর্নামেন্ট আয়োজন নিয়ে জটিলতা কাটছেই না। রাজনৈতিক অস্থিরতার কারণে আয়োজক দেশ থেকে সরে দাঁড়িয়েছে কলম্বিয়া।

তবে সঙ্গে সঙ্গেই সমাধান খুঁজে বের করে ফেলেছিলো দক্ষিণ আমেরিকার ফুটবল গভর্নিং সংস্থা কনমেবল। তারা স্পষ্ট জানিয়ে দেয়, চলতি মৌসুমের কোপা আমেরিকা টুর্নামেন্ট স্থগিত রাখার প্রশ্নই উঠে না। এই টুর্নামেন্টের পুরোটাই আর্জেন্টিনায় হবে।

[irp]

কিন্তু এখানেও বেঁধেছে নতুন ঝামেলা। আর্জেন্টিনায় করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এতে ১০ দিনের জন্য স্থগিত হয়ে গেছে আর্জেন্টিনা লিগের প্লে-অফগুলো। এর প্রভাব পড়তে পারে বিশ্বকাপ বাছাই, কোপা আমেরিকার ওপরও।

বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি হওয়ার কথা তাদেরই মাঠে। চার দিন পর লিওনেল মেসির দল খেলবে কলম্বিয়ায়। কলম্বিয়ায় গৃহযুদ্ধ এবং আর্জেন্টিনায় লকডাউনের কারণে দুটি ম্যাচ নিয়েই শঙ্কা তৈরি হয়েছে।

এরপর ১৩ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত হওয়ার কথা কোপা আমেরিকা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতই এই টুর্নামেন্টও গত এক বছর ধরে করোনা মহামারির জন্য স্থগিত হয়ে রয়েছে। এবার মাঠে গড়ানোর কথা জোর দিয়ে কনমেবল বললেও আর্জেন্টিনার করোনা পরিস্থিতি নতুন করে ভাবাচ্ছে।

ট্যাগস :

আর্জেন্টিনায় লকডাউন, কোপা আমেরিকা নিয়ে শঙ্কা

আপডেট সময় : ১১:৩৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১