ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

নেমেও অনন্য নজির গড়লেন রোনালদো

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
  • / ১১১৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :লিগ খেতাব বহুদিন আগেই হাতছাড়া হয়ে গিয়েছিল, আশঙ্কা ছিল প্রথম চারের বাইরে শেষ করে আসন্ন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা হারানোরও। তবে মৌসুমের শেষ ম্যাচে বোলোগনাকে ৪-১ গোলে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করেছে জুভেন্টাস।

লিগ জয়ী ইন্টার মিলানের বিরুদ্ধে জিতে ও আটালান্টাকে হারিয়ে কোপা ইতালিয়া ট্রফি নিজেদের নামে করে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। তবে নিজেদের শেষ ম্যাচে জিতলেও তাদের চ্যাম্পিয়ন্স লিগ ভাগ্য নিজেদের হাতে নয়, বরং ছিল নাপোলির হাতে। রোনালদোদের ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিজেদের ম্যাচ জেতার পাশাপাশি নাপোলির পয়েন্ট হারানোরও দরকার ছিল। ভাগ্যের সহায়তায় হলও তাই। হেলাস ভেরোনা ১-১ গোলে আটকে দিল নাপোলিকে।

মাঝ সপ্তাহে কোপা ইতালিয়া ফাইনাল খেলার পর এই ম্যাচে রোনালদোকে মাঠে না নামিয়ে বিশাল বড় ঝুঁকি নেন জুভেন্টাস কোচ অ্যান্দ্রে পির্লো। ম্যাচের ছয় মিনিটের মাথায় জুভেন্টাসকে এগিয়ে দেন ফেদেরিকো কিয়েসা। বিয়ানকোনেরির হয়ে অ্যাড্রিয়ান ব়্যাবিয়ো ও অ্যালভারো মোরাতা (জোড়া গোল) ম্যাচের বাকি গোল করেন। বোলোগনার হয়ে ওরসোলিনি ৮৭ মিনিটে এক গোল ফেরত দিলেও তা কোন কাজে আসেনি। অপরদিকে রিনো গাতুসোর নাপোলি এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে ব্যর্থ হয়।

তবে মাঠে না নামলেও অনন্য নজির গড়লেন রোনালদো। ৩৬ বছরের পর্তুগিজ তারকা ২৯ গোল করে সিরি আ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই মৌসুম শেষ করলেন। তিনিই ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সিরি আ, লা লিগা (তিনবার) ও প্রিমিয়ার লিগের (২০০৭-০৮) মতো তিনটি ভিন্ন লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কৃতিত্ব অর্জন করলেন।

[irp]

ট্যাগস :

নেমেও অনন্য নজির গড়লেন রোনালদো

আপডেট সময় : ০১:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১