ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

যৌন হয়রানির দায়ে নাইকিকে হারিয়েছিলেন নেইমার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • / ১১৩০ বার পড়া হয়েছে

যৌন হয়রানির দায়ে নাইকিকে হারিয়েছিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক :তার ফুটবল প্রতিভা নিয়ে সন্দেহ নেই। দারুণ দাপটে মাতিয়ে রাখছেন ভক্তদের। কিন্তু তার শৃংখলা নিয়ে প্রশ্নটা তো অনেক পুরনো। এইতো গত বছর ফের আলোচনায় এসেছিলেন তিনি। হঠাৎ করেই নাইকির শুভেচ্ছা দূত থেকে তার সরে দাঁড়ানোর খবরটা ছড়িয়ে পড়ে। বলা হচ্ছিল, নতুন চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে না পারায় আলাদা হয় দুই পক্ষ। কিন্তু এবার ফাঁস হলো ভিন্ন তথ্য।

যুক্তরাষ্ট্রের ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানাল নতুন তথ্য। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সেই ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে নেইমারের সম্পর্কচ্ছেদ নিয়ে যে খবর জানাল তারা তাতে হতাশই হতে পারেন ভক্তরা।

তাদের প্রতিবেদন জানাচ্ছে- নাইকির এক কর্মীকে যৌন হয়রানি করেন পিএসজির ব্রাজিলিয়ান মহা তারকা। একজনের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে নিউইয়র্কে নাইকির এক অনুষ্ঠানে এসেছিলেন নেইমার। সে সময় হোটেলে নিজের রুমে জোর করে সেই কর্মীকে যৌন হয়রানি করেন এই ফুটবলার।

[irp]

তারপরই বন্ধুদের ও সহকর্মীদের সেই দিনের কথা জানান নাইকির সেই মহিলা কর্মী। ২০১৮ সালে এ নিয়ে অভিযোগ করেন তিনি। পরের বছর বাইরের একটি আইনি প্রতিষ্ঠানকে এই অভিযোগ তদন্তের দায়িত্ব দিয়েছিল নাইকি। প্রতিষ্ঠানটির জেনারেল কাউন্সেল হিলারি ক্রেন এ নিয়ে বলেন, ‘বিশ্বাসযোগ্য অভিযোগের পরই শুরু হওয়া তদন্ত কার্যক্রমে সাহায্য করতে নেইমার অস্বীকৃতি জানানোয় নাইকি তার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে।’

তদন্ত শুরু হতেই নাইকির বিপণন ও প্রচারে আর দেখা যায়নি নেইমারকে। এরপর গত বছর আনুষ্ঠানিকভাবে ১৫ বছরের সম্পর্কের ইতি টানে দুই পক্ষ। তবে নেইমার দ্রুত পেয়ে যান আরেক স্পন্সর। আরেক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান পিউমার সঙ্গে চুক্তি করেন ব্রাজিলিয়ান সুপার স্টার।

অবশ্য নেইমারের এক মুখপাত্র জানান, নাইকির সঙ্গে পিএসজি তারকার চুক্তি বাতিলের কারণ যৌন হয়রানির অভিযোগ ছিল না। তার দাবি বাণিজ্যিক কারণে নাইকি নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করেছিল!

[irp]

ট্যাগস :

যৌন হয়রানির দায়ে নাইকিকে হারিয়েছিলেন নেইমার

আপডেট সময় : ১২:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১