ঢাকা ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

আতিউর রহমান’র কথায় “এতটা এমন”

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
  • / ১০৮০ বার পড়া হয়েছে

“এতটা এমন” শিরোনাম সম্প্রতি মুক্তি পেলো আতিউর রহমান’র কথায় নতুন গান, ইন্দ্রনীল মিত্র’র সুরে। গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন এই সময়ের অত্যন্ত জনপ্রিয় শিল্পী রূপক তিয়ারী এবং সাথে প্রতিভাবান শিল্পী তিতিক্ষা চৌধুরী । গানের সংগীত আয়োজন করেছেন স্বনামধন্য মিউজিসিয়ান ঋষি পাণ্ডা ।

গানটি প্রকাশিত হয়েছে Indranil M Tunes ইয়ুটিউব চ্যানেল থেকে । গানের ভিডিও করেছেন অদিত্য পাল । একটা রোম্যান্টিক থিমে গানের কথা সাজানো । এই প্রসঙ্গে গীতিকার আতিউর বলেন গানটি ইয়াঙ শ্রোতাদের জন্য শুধু নয়, এর থিম এবং কথা সার্বজনীন । রুচিসম্মত কাব্যিক কথার আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে ।

গানের মাঝে কথাচিত্র আঁকতে পছন্দ করেন এই গীতিকার । রোম্যান্টিক থিম নিয়ে নতুন ধরনের আরও গান করার আগ্রহ আছে । এই নিয়ে পরিকল্পনা এবং কাজ করছেন দুই বাংলার মিউজিসিয়ান এবং শিল্পীদের সাথে । এই প্রসঙ্গে আতিউর বলেন, খুব অল্প সময়ের ব্যবধানে আসছে আরেকটি মিষ্টি রোম্যান্টিক গান । ইন্দ্রনীল মিত্র খুব কনটেম্পোরারি স্টাইলে একটু ওয়েস্টার্ন ছোঁয়া দিয়ে বেঁধেছেন গানের সুর এবং ছন্দ ।

নতুনত্তের বেপারে ইন্দ্রনীল এবং আতিউর সব সময় যত্নবান এবং গানের প্রয়োজনে পরীক্ষামুলক ভাবে কিছু করতেও পিছু পা হন না । গতানুগতিক ধারা থেকে আলাদা কথায় এবং সুরে এই সাক্ষরই রেখে চলেছেন তাঁরা প্রতিটি কাজে ।

এই জুটির পূর্ব প্রকাশিত জীবনধর্মী গান “বলবেনা পিছুটান”, “সব ফেরারি”, এবং “আহারে জীবন” গানগুলি শ্রোতাদের মাঝে অনেক ভালবাসা কুড়িয়েছে । “এতটা এমন”ও তার ব্যতিক্রম হবে না এই আশাই রাখছেন দুজন । রোম্যান্টিক পর্যায়ে এই গীতিকার আগেও লিখেছেন । এর মাঝে “মেঘলা মন” এবং “হারিয়েছি মন” বিশেষভাবে উল্লেখযোগ্য ।

গান তৈরি করার ব্যাপারে গীতিকার বলেন “আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে””বাংলা গান মনে প্রানে ভালবাসি বলেই শত প্রতিকূলতার মাঝেও চেষ্টা করে যাচ্ছি” । অসংখ্য গানের মিছিলে ভাল গান শ্রোতাদের কাছে পৌঁছে দেয়া সহজ নয় । তবে শ্রোতাদের সহযোগিতা এবং ভালবাসা পেলে “আমাদের সব প্রচেষ্টা কিছুটা সহজতর হবে” এই বিশ্বাসেই কাজ করে চলেছেন গীতিকার ।
[irp]

আতিউর রহমান’র কথায় “এতটা এমন”

আপডেট সময় : ০৯:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১