শিরোনাম:
সময়মতো ফুল না ফোটায় ফুল চাষীদের কারাদণ্ড
Md Elias
- আপডেট সময় : ০৮:৩৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৫৮ বার পড়া হয়েছে
সময়মতো ফুল না ফোটায় ফুল চাষীদের কারাদণ্ড
আস্থা ডেস্কঃ
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বাবার জন্মদিন ছিলো ১৬ ফেব্রুয়ারি। কিমজংগিলিয়াস ফুল দিয়ে বাবার মূর্তি এবং ছবি সাজিয়ে তুলতে চেয়েছিলেন কিম।
ফুলের দায়িত্বে ছিল গ্রিন হাউসের ম্যানেজার হান। তিনি হাজির হয়েছিলেন ঠিকই, কিন্তু ফুল নিয়ে হাজির হতে পারেননি। এর পরই গ্রিন হাউসের ম্যানেজার হান এবং তার সমস্ত ফুল চাষীকে ছ’মাসের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন কিম।
কেননা সময়মতো গাছে ওই ফুল ফোটাতে তিনি ব্যর্থ হয়েছিলেন। বাবার স্মৃতিতে যে ফুলের নামকরণ করা হয়েছে, সেই ফুল হাতের কাছে না পেয়ে ভয়ানক রেগে যান কিম। সূত্র-ডেইলি এনকে’র বরাতে দ্য মিরর।
কিমের বাবা জং-ইলের নামানুসারে ওই বিশেষ প্রজাতির ফুলের জন্য উপযুক্ত আবহাওয়ার প্রয়োজন। গ্রিন হাউসে সেই উপযুক্ত পরিবেশ তৈরি করে এই ফুল চাষ করা হয় নর্থ কোরিয়ায়।
[irp]























