ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ হয়েছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধের আলোচনা

Md Elias
  • আপডেট সময় : ০২:৩৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • / ১০৭১ বার পড়া হয়েছে

শেষ হয়েছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধের আলোচনা

আস্থা ডেস্কঃ

শেষ হয়েছে বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা। দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে এই বৈঠক অনুষ্টিত হয়েছে। দ্বিতীয় বৈঠকে শিগগিরই দুই পক্ষ আবার একত্রিত হবে বলে জানিয়েছে উভয় দেশের প্রতিনিধি দল। সূত্র-রয়টার্স।

বেলারুশের সংবাদমাধ্যম বেলটা নিউজের বরাত দিয়ে সোমবার এই খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার বেলারুশ সীমান্তে প্রিয়াপাত নদীর কাছে দুই দেশের প্রতিনিধিদল বৈঠকে মিলিত হয়।

রাশিয়ার প্রতিনিধি দলে রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি ও পার্লামেন্ট সদস্য লিউনিদ স্লাতস্কি ও ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেকসাই রেজনিকভ ও প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদোলিয়াকের নেতৃত্বে ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

উভয় পক্ষই নিজ নিজ দেশের নেতাদের অবস্থা জানাবেন এবং পরবর্তী বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে পরামর্শ করবেন। বৈঠকের আগেই ইউক্রেন যুদ্ধবিরতি ও ইউক্রেনীয় ভূমি থেকে রুশ সৈন্যদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি করেছে।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে বৃহস্পতিবার ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ আগ্রাসনে দেশটিতে রোববার পর্যন্ত ৩৫২ বে-সামরিক নাগরিক নিহত হয়েছে।

[irp]

ট্যাগস :

শেষ হয়েছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধের আলোচনা

আপডেট সময় : ০২:৩৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২