ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে ট্রাকের ধাক্কায় চিকিৎসক নিহত

Md Elias
  • আপডেট সময় : ১১:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জে ট্রাকের ধাক্কায় চিকিৎসক নিহত

হাবিবুর রহমান/ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুর রশিদ (৬৭) নামে এক অবসরপ্রাপ্ত চিকিৎসক নিহত হয়েছেন। তিনি ঈশ্বরগঞ্জ শহরের থানা রোডের বাসিন্দা ও সেলিনা কমপ্লেক্সের মালিক।

আজ সোমবার (৬মার্চ) বিকাল পাঁচটার দিকে তিনি আহত হয়েছিলেন। স্থানিয়রা উদ্ধার করে তাঁকে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সারে ৮ টায় তিনি মারা যায়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানাযায়, বিকাল পাঁচটার দিকে আবদুর রশিদ মোটরসাইকেলযোগে শহরের চরহোসেনপুর এলাকার মার্কাজ মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছিলেন। ওই সময় রাস্তা পার হতে গেলে একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোঃ আবদুল কাদের মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

[irp]

ট্যাগস :

ঈশ্বরগঞ্জে ট্রাকের ধাক্কায় চিকিৎসক নিহত

আপডেট সময় : ১১:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২