শিরোনাম:
ফুলবাড়ীয়ায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
Astha DESK
- আপডেট সময় : ০২:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১০৭২ বার পড়া হয়েছে
ফুলবাড়ীয়ায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় গাছে ও ঘরে ঝুলন্ত অবস্থায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার ধামর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুলন্ত একজন ধামর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা শাহ আলমের সন্তান আব্দুস সালাম (৬৫), আরেকজন বেলতলী বাজার সংলগ্ন আব্দুল মতিনের সন্তান মিলন হাসান (১৮)।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিক জানা যায়নি।
আস্থা/এমএইচ




















