ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাতে ইসরাইলের মিসাইল হামলায় কেঁপে উঠলো দামেস্ক

Astha DESK
  • আপডেট সময় : ০১:৩৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

মধ্যরাতে ইসরাইলের মিসাইল হামলায় কেঁপে উঠলো দামেস্ক

আস্থা ডেস্কঃ

সিরিয়ার রাজধানী দামেস্কে আবারও মিসাইল হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। বৃহস্পতিবার (২৯ মার্চ) মধ্যরাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা শহরটি। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ইসরাইলের ছোঁড়া বেশ কয়েকটি মিসাইল আকাশেই ধ্বংস করে দেয়া হয়েছে। তবে এরপরেও একাধিক মিসাইল আছড়ে পড়ে শহরের বিভিন্ন অংশে। ( সূত্র-সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা ও আল-জাজিরা)।

সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, রাঁত ১টা ২০ মিনিটে মিসাইল হামলা চালায় ইসরাইল। তবে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভোর পর্যন্ত মিসাইল আক্রমণ প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরাইল দখলকৃত গোলান হাইটস থেকে দামেস্কের আশেপাশে লক্ষ্য করে এই মিসাইলগুলো নিক্ষেপ করে। এতে প্রাথমিকভাবে দুই সৈন্য আহত হয়েছে বলে জানা গেছে। তবে বেশ কিছু অবকাঠামোগত ক্ষতিও হয়েছে।

সামরিক সূত্র জানিয়েছে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করেছিল। এর কয়েকটিকে আকাশে ধ্বংস করে দেয়া হয়। পরে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়। তবে সিরিয়ার ক্ষয়ক্ষতির কোনো বিবরণ জানা যায়নি।

ট্যাগস :

মধ্যরাতে ইসরাইলের মিসাইল হামলায় কেঁপে উঠলো দামেস্ক

আপডেট সময় : ০১:৩৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩