ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

বোমা বন্ধ না হলে আলোচনা নয়-হেমেডটি

Astha DESK
  • আপডেট সময় : ০১:১৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • / ১০৯৮ বার পড়া হয়েছে

বোমা বন্ধ না হলে আলোচনা নয়-হেমেডটি

আস্থা ডেস্কঃ

সুদানের লড়াইরত আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান হেমেডটি ডাগালো বিবিসিকে বলেছেন, লড়াই বন্ধ না হওয়া পর্যন্ত তিনি কোনো আলোচনায় যাবেন না। তিন দিনের যুদ্ধবিরতির সময় তার যোদ্ধাদের ওপর নির্বিচারে বোমাবর্ষণ করা হয়েছে।

‘আমরা সুদানকে ধ্বংস করতে চাই না,’ তিনি বলছিলেন এবং চলমান সহিংসতার জন্য তিনি দায়ী করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানকে।

প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসঙ্ঘের কূটনৈতিক চেষ্টায় বৃহস্পতিবারে সেখানকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছিল। ফোনে বিবিসিকে দেয়া সাক্ষাতকারে হেমেডটি বলেছেন যে- তিনি আলোচনায় রাজি কিন্তু শর্ত হলো যুদ্ধবিরতি মানতে হবে। ‘শত্রুতা বন্ধ করুন, এরপরেই আমরা আলোচনায় বসতে পারি,’ বলেন তিনি।

তিনি বলেন, জেনারেল বুরহানের সাথে তার কোনো ব্যক্তিগত সমস্যা নেই। তবে তিনি দেশটির ক্ষমতাচ্যুত শাসক ওমর আল বশিরের অনুগতদের সরকারে নিয়ে আসার অভিযোগ করে জেনারেল বুরহানকে বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করেন।

প্রায় তিন দশক ক্ষমতায় থাকার পর ২০১৯ সালে প্রবল গণআন্দোলনের জের ধরে সেনাবাহিনী ও আরএসএফ তাকে যৌথভাবেই ক্ষমতা থেকে উৎখাত করেছিল। বশিরের তিন দশকের রাজত্বকাল পরিচিত ছিল ইসলামপন্থী আদর্শ ও শরিয়া আইন কার্যকরের জন্য।

ট্যাগস :

বোমা বন্ধ না হলে আলোচনা নয়-হেমেডটি

আপডেট সময় : ০১:১৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩