শিরোনাম:
সাতক্ষীরায় ভ্যান চালকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার
Astha DESK
- আপডেট সময় : ০৭:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ১১০০ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় ভ্যান চালকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ শাহাজান ইসলাম/সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী থেকে ইউনুস আলী গাজী (৩৫) নামে এক ভ্যান চালকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১মে) সকালে উপজেলার খলিষখালী এলাকার জৈনক শিব সিংহের বাঁশ বাগানের ভিতর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ওই ভ্যান চালক উপজেলার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামের ইসলামগাজীর ছেলে। ব্যাক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক ছিল।
নিহতের পরিবারের পিতা ইসলাম গাজী জানান, তার ছেলে ২০১৭ সাল থেকে মানসিক ভাবে অসুস্থ ছিল। এনিয়ে তার বহুবার চিকিৎসার করিয়েছি কিন্তু ফল প্রসূ হয়নি। এর দুইবার আত্মহত্যার চেষ্টা করে সে। তবে সে মাঝে মাঝে ভ্যান চালানো সহ অনান্য কাজ করতে পারত।

























