ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে বালু মহালের দখল নিতে মিছিলে গুলি: আহত ৫

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ১০০৯ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে বালু মহালের দখল নিতে মিছিলে গুলি: আহত ৫

স্টাফ রিপোর্টারঃ

পাবনার ঈশ্বরদীতে বালু মহালের ইজারার দখল নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কাকন বাহিনীর বিরুদ্ধে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।

আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—পূর্ব টেংরী এলাকার রিপন খার ছেলে মিজান খা (২২), শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন (২৬), ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন (২৮), শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৬) এবং মহিদুল ইসলাম (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কাকন বাহিনীর সঙ্গে ঈশ্বরদীর স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসানের সমর্থকদের পদ্মা নদীর বালুমহাল দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় ইসলামপুর পদ্মা নদীর ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন মেহেদী হাসানের সমর্থক ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় গুলি করলে ৫ জন আহত হয়।

পরে আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তার ও বালুমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ঈশ্বরদীতে বালু মহালের দখল নিতে মিছিলে গুলি: আহত ৫

আপডেট সময় : ১১:৪৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬