ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আটক

Astha DESK
  • আপডেট সময় : ০১:২০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আটক

আস্থা ডেস্কঃ

ইমরান খান গ্রেফতার, পাকিস্তান জুড়ে তোলপাড়
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আটক করা হয়েছে। জিও নিউজ এই খবর দিয়েছে। মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে তিনি আটক হন।

ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান সাবেক এই প্রধানমন্ত্রীকে আটকের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ইমরান খানকে কাদির ট্রাস্ট মামলায় আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সহিংসতা চালানোর চেষ্টা হলে পুলিশ ব্যবস্থা নেবে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান খানকে আটক করে পাক রেঞ্জার্স কালো ভিগো গাড়িতে করে নিয়ে গেছে। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতে যাওয়ার সময় ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে পিটিআই চেয়ারম্যানকে আটক করে। তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআরে জামিন চাওয়ার জন্য তিনি আদালতে গিয়েছিলেন।

ইমরান খানকে আটকের পরপরই ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক, স্বরাষ্ট্রসচিব এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে তলব করেছেন।

সাবেক এই প্রধানমন্ত্রীকে আটকের পেছনে কারা আছেন এবং কোন মামলায় আটক করা হয়েছে, তা অবিলম্বে হাইকোর্টকে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। আমির ফারুক বলেছেন, এই ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে, এমনকি সেটা যদি মন্ত্রীদের বিরুদ্ধেও হয়।

এদিকে তার আটককে কেন্দ্র করে পাকিস্তানজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ইতিমধ্যে মানুষ রাস্তায় নামতে শুরু করেছে।

ট্যাগস :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আটক

আপডেট সময় : ০১:২০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩