ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে বিদ্যুতের তারে শ্রমিকের মুত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৭:২৬:১১ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • / ১০৮৩ বার পড়া হয়েছে

জয়পুরহাটে বিদ্যুতের তারে শ্রমিকের মুত্যু

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাইয়ে বাড়ির নিরাপত্তার জন্য চারপাশে লাগানো বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৪৭) শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম কালাই পৌরসভার আকন্দপাড়া মহল্লার মৃত ফজলে আকন্দের ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, ওই মহল্লার মৃত ছানাউল ইসলামের ছেলে কিনাম উদ্দীন বৈদ্যুতিক লাইনের জিআই তার দিয়ে  বাড়ির চারপাশে নিরাপত্তার জন্য বেড়া দিয়ে রাখেন। রাতে কেউ যেন তার আমগাছ থেকে আম চুরি এবং তার বাড়ির মধ্যে প্রবেশ করতে না পারে।

আজ ভোর সাড়ে ৫টার দিকে শরিফুল ইসলাম কাজের মজুরির টাকার জন্য কিনাম উদ্দীনের বাড়িতে গেলে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়ালে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাড়ির মালিক কিনাম উদ্দীন পলাতক রয়েছেন।

কালাই থানার ওসি এস এম মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

জয়পুরহাটে বিদ্যুতের তারে শ্রমিকের মুত্যু

আপডেট সময় : ০৭:২৬:১১ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩