ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে ফসলের মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৪:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / ১০৭১ বার পড়া হয়েছে

জয়পুরহাটে ফসলের মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাইয়ে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১১জুন) সকালে উপজেলার দক্ষিণ পাকুরিয়া গ্রামের ফসলের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কালাই থানার ওসি এসএম মঈনউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সিরাজুল ইসলাম দক্ষিণ পাকুরিয়া গ্রামের মৃত রইচ উদ্দিন মন্ডলের ছেলে।

ওসি এসএম মঈনউদ্দীন জানান, সিরাজুল ইসলাম গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে আজ সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস :

জয়পুরহাটে ফসলের মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩