বাইডেনের মন্তব্যে চটেছে চীন
- আপডেট সময় : ০১:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১০৫৮ বার পড়া হয়েছে
বাইডেনের মন্তব্যে চটেছে চীন
আন্তর্জাতিক ডেস্কঃ
সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈরশাসক বলে মন্তব্য করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর চটেছে চীন। বেইজিং বলছে, একদিকে উত্তেজনা প্রশমনের চেষ্টা, অন্যদিকে এ ধরনের মন্তব্য অযৌক্তিক ও একটি উসকানি। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ প্রতিক্রিয়া জানিয়েছে।
ক্যালিফোর্নিয়ায় তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে বাইডেন বলেন, চলতি বছরের শুরুতে মার্কিন আকাশসীমায় সন্দেহভাজন চীনা গোয়েন্দা বেলুন ভূপাতিত করার ঘটনায় স্বৈরশাসক শি জিনপিং এর জন্য খুই বিব্রতকর।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্থিতিশীল করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের বেইজিং সফরের একদিন পর শি জিনপিংকে স্বৈরশাসক বলে উল্লেখ করেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
মাও নিং বলেছেন, এটি চরম অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য। বাইডেনের এই মন্তব্য গুরুতরভাবে সত্য, কূটনৈতিক প্রটোকল ও চীনের রাজনৈতিক সম্মান খর্ব করেছে। এগুলো প্রকাশ্য রাজনৈতিক উসকানি।






















