ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুই শিশুকে আগুনে পুড়ালো মা, নিজেও আহত হয়ে হাসপাতালে

Astha DESK
  • আপডেট সময় : ০১:২০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • / ১০৪০ বার পড়া হয়েছে

দুই শিশুকে আগুনে পুড়ালো মা, নিজেও আহত হয়ে হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্কঃ

বিহারের নওয়াদা জেলার দুধেলি গ্রামের বাড়িতে দু’বছর এবং আট বছর বয়সি দুই নাবালিকার দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। পাশেই অচৈতন্য অবস্থায় পড়েছিলেন তাঁদের মা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মা-ই আগুন দিয়েছেন মেয়েদের গায়ে। আজ বৃহস্পতিবার (২২ জুন) এ ঘটনাটি ঘটেছে।

রাজৌলি রেঞ্জের এসডিপিও পঙ্কজ কুমার বলেন, ‘‘আমরা জানতে পারি, দুধেলিতে দু’বছর এবং আট বছর বয়সি দুই নাবালিকার দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। আমরা যখন অকুস্থলে পৌঁছই তখন দু’টি নাবালিকার পোড়া দেহ বিছানার উপর ফেলা ছিল।’’ নাবালিকার মায়েরও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছিল। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নওয়াদার সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি একটু সুস্থ হয়ে উঠলে পুলিশ তাঁর বয়ান সংগ্রহ করবে। ফলে এখনও স্পষ্ট নয়, কেন মেয়েদের আগুনে পুড়িয়ে মারলেন মা!

পুলিশ সূত্রে খবর, মহিলার বাড়িতে গিয়ে দেখা যায়, বিছানার উপর পড়ে রয়েছে দুই মেয়ের দেহ। মেঝেয় পড়ে মা। বাড়ির গ্যাস সিলিন্ডারের পাইপের যে অংশ ওভেনে লাগানো থাকে, তা খোলা ছিল। এ সব দেখে পুলিশের অনুমান, মা পরিকল্পনা করেই গ্যাস সিলিন্ডারের পাইপ খুলে তাতে আগুন দিয়ে মেয়েদের পুড়িয়েছেন। যদিও সত্যিই কি ঘটনা ঘটেছিল বা চতুর্থ কারও উপস্থিতি সেই সময় ওই বাড়িতে ছিল কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। যদিও মায়ের হাতের অংশ পোড়ার ধরন দেখে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, মা-ই মেয়েদের গায়ে আগুন দেন।

এসডিপিও পঙ্কজ জানিয়েছেন, মৃত নাবালিকাদের ময়নাতদন্তের রিপোর্টের জন্য তাঁরা অপেক্ষা করছেন। তার পরেই কী ভাবে খুন হল, তা জানা যাবে। (সূত্র-আনন্দবাজার পত্রিকা)।

ট্যাগস :

দুই শিশুকে আগুনে পুড়ালো মা, নিজেও আহত হয়ে হাসপাতালে

আপডেট সময় : ০১:২০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩