ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

রামপালে মাদকসহ বিক্রেতা আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪২:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

রামপালে মাদকসহ বিক্রেতা আটক

রামপাল প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার রামপাল উপজেলায় মাদকসহ একরামুল মোড়ল (২০)কে আটক করেছে পু্লিশ। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আজ রবিবার (৯ জুলাই) আটক একরামুলকে বাগেরহাটের আদালতে প্রেরণ করেছে। আটক একরামুল উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের ইব্রাহীম মোড়লের পুত্র।

রামপাল থানার এসআই দেলোয়ার হোসেন শনিবার বিকেল সোয়া ৫ টায় পেড়িখালীর চেয়ারম্যানের মোড়ে অভিযান চালিয়ে গাঁজাসহ একরামুলকে আটক করেন। ওই সময় চেয়ারম্যানের মোড়ের আমির আলীর পুত্র মাদক কারবারী শেখ নাহিদুল ইসলাম প্রিন্স (৪১) ও পেড়িখালীর কালাম ইজারদারের পুত্র রাজু ইজারদার (৪৪) দ্রুত পালিয়ে যায়।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সাংবাদিকদের বলেন, মাদক, জুয়া, কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধ যে করুক, কাউকেই ছাড় দেয়া হবে না।

ট্যাগস :

রামপালে মাদকসহ বিক্রেতা আটক

আপডেট সময় : ০৩:৪২:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩