ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কুমিল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • / ১০৩৭ বার পড়া হয়েছে

কুমিল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদের দিক নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ২২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর এলাকার সোহাগ দীর্ঘদিন স্থান পরিবর্তন করে ভারতীয় আমদানি নিষিদ্ধ গাঁজা, ইয়াবাসহ মাদক দ্রব্য বিভিন্ন জেলায় বিশেষ কায়দায় পাচার করে থাকেন।

সুচতুর সোহাগ বারবার অবস্থান পাল্টানোর কারনে মাদকসহ আটক করা সম্ভব হয়নি। কোতয়ালি থানা পুলিশের নিকট সোহাগের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এরপর থেকে সোহাগের পেছনে সোর্স (ফর্মা) লাগলো হয়। তবুও তাঁর সন্ধান পাওয়া সম্ভব হয়নি। পরে সোহাগের মায়ের আন্তরিক সহযোগিতা ও তথ্য প্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার (১ আগষ্ট) রাত ১০ টা ৪০ মিনিটের সময় এসআই (নিঃ) শেখ মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নগরীর কাটাবিল ডোবা পুকুরের পশ্চিম পাড় রুপায়ন মাঠে অভিযান চালিয়ে সোহাগকে আটক করে।

এসময় স্থানীয় এলাকাবাসী জড়ো হলে সবার উপস্থিতিতে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক মজুদ রাখার গোপন আস্তানা দেখিয়ে দেয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তার দেখানো মতো স্থান থেকে ২২ কেজি গুঁড়া গাঁজা উদ্ধার করে।

স্থানীয় এলাকাবাসী জানান, সোহাগ কাটাবিল ছাড়াও বিভিন্ন গোপন জায়গায় মাদক মজুদ করে বিভিন্ন জেলায় পাচার করে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সোহাগ গ্রেফতারের খবরে তার মা মাহফুজা আক্তার শুকরিয়া আদায় করে পুলিশকে ধন্যবাদ জানান।

আটক মাদক ব্যবসায়ী হলো, জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আমির উদ্দিন ও পালক পিতা রুহুল আমিন সরকারের ছেলে। এঘটনায় কোতয়ালি মডেল থানায় সোহাগের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই বিষয়ে কোতয়ালি মডেল থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, সুচতুর সোহাগ দীর্ঘদিন স্থান বদল করে চর্থা, মুরাদপুর, কাটাবিল, জগন্নাথপুরসহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তিনি আরও বলেন, আমি যতোদিন এ থানায় থাকবো কোনো অপরাধীর সাথে আপোষ করবো না। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

কুমিল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৪:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩