ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর ধামইরহাটে ২দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৩৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • / ১০৪৩ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে ২দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন

মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও বাংলা একাডেমীর সমন্বয়ে ২দিন ব্যাপী উপজেলা সাত্যিমেলার উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (৭ আগস্ট) সকাল ১০ টায় সরকারি এম এম কলেজ মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় সাহিত্য মেলার উদ্বোধন করেন, নওগাঁ জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘তরুন ছেলে-মেয়ে তথা শিক্ষার্থীরা স্মার্টফোনে বেশি আসক্ত হওয়ায় সাহিত্য পাঠে মনোযোগ হারিয়ে ফেলছে, এই মেলার মাধ্যমে তা ফিরিয়ে আসার এক নব-দিগন্ত সৃষ্টি হবে বলে আমি আশা ব্যক্ত করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ জেসমিন আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি এস. এম আশিফ, সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নিয়মিত গীতিকার কবি এস এম আব্দুর রউফ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. ফরহাদ হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, অধ্যক্ষ আইয়ুব আলী, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলাল-ই-রাব্বানী, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রমুখ।

বিকেলে স্থানীয় লেখকদের স্বরোচিত সাহিত্য পাঠ অনুষ্ঠিত হয়। বরেন্দ্রভূমির ইতিহাস ঐতিহ্য বিষয়ক গবেষক লেখক প্রভাষক আব্দুর রাজ্জাক রাজুকে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম।

ট্যাগস :

নওগাঁর ধামইরহাটে ২দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৭:৩৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩