ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

মান্দায় তরুণ-তরুণীর লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০২:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

মান্দায় তরুণ-তরুণীর লাশ উদ্ধার

মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় একটি ইউক্যালিপ্টাসের বাগান থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলসীরামপুর গ্রামের আব্দুর রহমান নামে এক ব্যাক্তির ইউক্যালিপ্টাসের বাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন—তুলসীরামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আরিফ হোসেন(২০) এবং হাফিজুল ইসলামের মেয়ে জনি আক্তার (১৭)।আরিফ স্থানীয় একটি ডিগ্রি কলেজে এবং জনি উচ্চ মাধ্যমিকে পড়াশোনো করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পড়াশোনার পাশাপাশি আরিফ এবং জনির বাড়ি একই গ্রামে হওয়া বছরখানেক আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি তাদের পরিবার জানতে পেরে বাঁধা হয়ে দাঁড়ায়। পরিবার তাদের বিয়ে দিতে রাজি হয়নি।

রোববার রাতে তাদের বাড়ির পাশে প্রতিবেশীর একটি বিয়েতে যাওয়ার জন্যে বাড়ি থেকে বের হয়ে যান আরিফ ও জনি। এরপর রাতে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন তাদের আর খোঁজ করে পায়নি। সকালে তাদের বাড়ির আধা কিলোমিটার দূরে গ্রামবাসীরা ইউক্যালিপ্টাসের বাগানে তাদের মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন ও পুলিশে সংবাদ দেন।সংবাদ পেয়ে পুলিশ ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেছে।

মান্দা থানার ওসি কাজী মোজাম্মেল হক জানান, নিহতদের পাশে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট ও কোমলপানীয় বোতল পাওয়া গেছে। পরিবার এবং স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে প্রেমঘটিত ঘটনা আত্মহত্যা বলে জানা গেছে।

ওসি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

ট্যাগস :

মান্দায় তরুণ-তরুণীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩