ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪

বগুড়ায় জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৭:১৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • / ১১১৭ বার পড়া হয়েছে

বগুড়ায় জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় জামায়াতের ১৬ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি আ স ম আব্দুল মালেক। আজ বুধবার (১৬ আগস্ট) দুপুরে দলের পক্ষ থেকে তিনি এ দাবি করা হয়।

বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি আ স ম আব্দুল মালেক বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে বগুড়ার সেন্ট্রাল হাইস্কুল মাঠে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন করা হয়। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় সেটি স্থগিতও করা হয়।

তিনি বলেন, জানাজা আয়োজনের ঘোষণার কারণে মঙ্গলবার রাতে পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে। এ সময় পশ্চিম বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারসহ শহর ও বিভিন্ন উপজেলা থেকে ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলাজুড়ে পুলিশের অভিযানে জামায়াতের নেতাকর্মীদের আটক করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়েছে তা এখন বলা সম্ভব হচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।

ট্যাগস :

বগুড়ায় জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

আপডেট সময় : ০৭:১৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩