ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪

পলাবো ক্যা, আমি শাহেনশাহ-খুনি রব

Astha DESK
  • আপডেট সময় : ১০:২৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • / ১০৭২ বার পড়া হয়েছে

পলাবো ক্যা, আমি শাহেনশাহ-খুনি রব

স্টাফ রিপোর্টারঃ

ভূমি নিয়ে বিরোধের জেরে ভাবীকে কুপিয়ে হত্যার পর এলাকায়ই অবস্থান করছিলেন অভিযুক্ত দেবর। আজ বুধবার (১৬ আগস্ট) সকালে দোকানে বসে কলা খাওয়া সময় বলেছিলেন, ‘পলাবো না, আমি শাহেন শাহ্। তাঁর এমন আচরণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে খুনিকে আটক করে।

জানা যায়, ফরিদপুর শহরের কমলাপুর লালের মোড় এলাকার পৈত্রিক বাড়িতে বড় ভাই রাজা মিয়ার (৭৫), স্ত্রী মাজেদা পারভিন (৪৩)কে গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে চাপাতি দিয়ে খুন করেন রব মিয়া (৭০)। এ ঘটনায় কোতোয়ালি থানায় রব মিয়াকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন নিহতের ছেলে রুহুল আমীন।

এ হত্যাকাণ্ডের পর বুধবার দুপুরে একটি ভিডিও পোস্ট করেন মুন্সি হাবুল জোবার্গার নামে এক ব্যক্তি। সেখানে বেলা ১১টার দিকে রব মিয়াকে দোকানে বসে কলা খেতে দেখা যায়। পালাওনি কেনো জানতে চাইলে রব মিয়া ভিডিওতে তাঁকে বলেন, ‘ওই ব্যাটা আমি খুন করছি, পলাবো ক্যা? পলাবো না, আমি শাহেন শাহ্।

রাজা মিয়ার বাড়ির ভাড়াটিয়া আছিয়া বেগম (৫৫) বলেন, হঠাৎ আর্তচিৎকার শুনে এসে দেখি বাড়িওয়ালার স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে বিছানায় ফেলে রেখেছে। পরে আমার চিৎকার শুনে অন্যরা আসে।

রাজা মিয়া বলেন, আমি নামাজ পড়ছিলাম। ঘরের সামনে এসে আমাকেও চাপাতি দিয়ে কুপাতে আসে রব। তখন আমি ঘরের সিটকেনি মেরে বাঁচি। পরে চলে যাওয়ার সময় পুকুরে চাপাতি ফেলে যায় রব।

মামলার বাদী রুহুল আমিন (২২) বলেন, চাচা আব্দুর রব ২২ শতাংশ জমি বিক্রি করেন আমাদের কাছে। অনেক আগেই তাঁর টাকা পরিশোধ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তিনি আবারও কিছু টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় হাতে থাকা চাপাতি দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেন।

কোতয়ালী থানার ওসি মোঃ এমএ জলিল বলেন, ফেসবুকের ভিডিও দেখে তাকে পুলিশ কমলাপুরের লালের মোড় থেকে রব মিয়াকে আটক করেছে।

ট্যাগস :

পলাবো ক্যা, আমি শাহেনশাহ-খুনি রব

আপডেট সময় : ১০:২৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩