ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা

বিভ্রান্ত হবেন না, রওশন প্রসঙ্গে জাপা মহাসচিব

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • / ১১৩৮ বার পড়া হয়েছে

বিভ্রান্ত হবেন না, রওশন প্রসঙ্গে জাপা মহাসচিব

আস্থা ডেস্কঃ

রওশন এরশাদের নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করার বিষয়টিকে ‍‍`ফেক নিউজ‍‍` বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুল হক চুন্নু।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জাপা চেয়ারম্যান জিএম কাদেরের ৩ দিনের ভারত সফরের মধ্যেই দলের চেয়ারম্যান ঘোষণা দেন বেগম রওশন এরশাদ।

এছাড়া জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি উল্লেখ করা হয়েছে।

মোঃ মুজিবুল হক চুন্নু বলেন, ‘গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নিউজ এসেছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটি একটি ফেক নিউজ। জাতীয় পার্টির যে কয়জন কো-চেয়ারম্যানের নাম ব্যবহার করে নিউজটি করা হয়েছে, তাদের প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা জানিয়েছেন, এমন কোনো সিদ্ধান্তে তারা সই করেননি।

তিনি আরও বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছে করলেই চেয়ারম্যানকে অব্যাহতি দিতে পারেন না। গঠনতন্ত্রের বাইরে কেউই কিছু করতে পারবেন না। জাতীয় পার্টির নেতাকর্মীরা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত কিছু ব্যক্তি ম্যাডামের নাম ব্যবহার করে এমন একটি ফেক নিউজ দিয়েছে। এমন কোনো ঘটনা ঘটেনি এবং এমন ঘটনার সুযোগ নেই।

ট্যাগস :

বিভ্রান্ত হবেন না, রওশন প্রসঙ্গে জাপা মহাসচিব

আপডেট সময় : ০৩:৪৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩