ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

আজ সাংবাদিক কামাল হোসেন এর হত্যাকান্ডের ১৯তম মৃত্যুবার্ষিকী

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৩০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • / ১০৩৮ বার পড়া হয়েছে

আজ সাংবাদিক কামাল হোসেন এর হত্যাকান্ডের ১৯তম মৃত্যুবার্ষিকী

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

২০০৪ সালের ২১ আগস্ট দিবাগত রাতের গভীরে মানিকছড়ির উদীয়মান সাংবাদিক ও তরুণ ছাত্রনেতা মোঃ কামাল হোসেন দুর্বৃত্তের নির্মমতায় হত্যাকান্ডের শিকার হয়। একমাত্র শিশুপুত্র, স্ত্রী, মা ও ভাই-বোনের মনে এখনো ভয়ে বেড়াচ্ছে শোকের মাতম। সহকর্মী ও রাজনীতিবিদরা তাকে ভুলে গেছে। কিন্তু নিহতের পরিবারে চলছে বেদনার অশ্রু।

জানা গেছে, মানিকছড়ি উপজেলার তৎকালীন ছাত্রনেতা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কাগজ, মানিকছড়ি প্রতিনিধি মোঃ কামাল হোসেন ২০০৪ সালের ২০ আগস্ট দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে (২১ আগস্ট) উপজেলার তিনটহরীর নির্জন গ্রামে নিজ বাড়ী থেকে সশস্ত্র দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে বাড়ীর অদূরে কচুখেতে নিমর্মভাবে জবাই করে মৃত্যু নিশ্চিত করেন। এই ঘটনায় পরদিন পুরোদেশে সাংবাদিক মহলে নিন্দার ঝড় উঠে। পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত দুর্বৃত্তদের আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ ঘটনার তদন্ত হত্যাকান্ডে দুর্বৃত্তদের সম্পৃক্ততা ফেলেও স্বাক্ষীর অভাবে আটক সন্ত্রাসীরা একপর্যায়ে মামলা থেকে প্রথমে জামিন ও পরে ধীরে ধীরে অবমুক্ত হয়। কিন্তু সন্তান,স্বামী ও পিতা এবং ভাই হারানোর বেদনায় এখনো অঝোরে কাঁদছে পরিবারটি। নিহতের একমাত্র পুত্র ও স্ত্রীকে ছোট ভাই মোঃ জহির হোসেন এর সংসারে তুলে দিয়ে সন্তানের পিতার শোক এবং স্ত্রীর স্বামীর বেদনা কিছুটা নিরাময়ের চেষ্টা করেছিল পরিবারবর্গরা। পরে জেলা বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়ার হস্তক্ষেপে নিহতের স্ত্রীকে হাসপালাতে একটি চাকুরীর ব্যবস্থা করা হয়।

এছাড়া দীর্ঘ ১৯ বছরে নিহতের পরিবারে আর কোন খবরা- খবর নিতে কেউই এগিয়ে আসেনি। আজ নিহতের ১৯ তম মৃত্যুবার্ষিকীতে নিকটতম আত্মীয়-স্বজনরা পারিবারিকভাবে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে।

ট্যাগস :

আজ সাংবাদিক কামাল হোসেন এর হত্যাকান্ডের ১৯তম মৃত্যুবার্ষিকী

আপডেট সময় : ০৭:৩০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩