ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা

ফরিদপুরে শিশু ধর্ষণকারীর ১০ বছরের কারাদণ্ড

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৫৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • / ১১০৮ বার পড়া হয়েছে

ফরিদপুরে শিশু ধর্ষণকারীর ১০ বছরের কারাদণ্ড

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছর বয়সী এক শিশু ধর্ষণের মামলায় দ্বীন ইসলাম নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো: হাফিজুর রহমান এ আদালত এরায় ঘোষণা করেন। এসময় আসামী দ্বীন ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে পুলিশ প্রহরায় তাকে কারাগারে পাঠানো হয়। দ্বীন ইসলাম জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামের দশ বছর বয়সী এক শিশুকে ওই দিন দুপুরে শিশুর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করে একই গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে দ্বীন ইসলাম। পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। একদিন পর ওই শিশুর মা বোয়ালমারী থানায় এঘটনায় একটি মামলা দায়ের করেন।

ফরিদপুর শিশু আদালতের পিপি অ্যাডভোকেট স্বপন পাল জানান, শিশুটিকে ধর্ষণ মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আসামী দ্বীন ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ আদলতের প্রতি সন্তুষ্ট এবং মামলার বাদী ন্যায় বিচার পেয়েছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, এই রায়ের মধ্যে দিয়ে সমাজ থেকে এধরনের সামাজিক গর্হিত অপরাধ প্রবণতা কমে আসবে বলে মনে করেন।

ট্যাগস :

ফরিদপুরে শিশু ধর্ষণকারীর ১০ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:৫৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩