ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা

হিরো আলমের ওপর হামলার মামলার প্রতিবেদন ৩ অক্টোবর

Astha DESK
  • আপডেট সময় : ০১:৩৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • / ১১০৩ বার পড়া হয়েছে

হিরো আলমের ওপর হামলার মামলার প্রতিবেদন ৩ অক্টোবর

আস্থা ডেস্কঃ

ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ৩ অক্টোবর ধার্য করেছেন আদালত। হিরো আলমের ওপর হামলার ঘটনায় ১৮ জুলাই তার ব্যক্তিগত সহকারী মোঃ সুজন রহমান শুভ বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেন।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিল ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট জোনাল টিমের সাব-ইন্সপেক্টর পলাশ চন্দ্র সরকার প্রতিবেদন দাখিল করতে পারেননি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে এ দিন ধার্য করেন।

গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর হিরো আলম বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করতে যান। বিকেল সাড়ে ৩ টায় তিনি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্র পরিদর্শন করে বের হয়ে আসার সময় অজ্ঞাতনামা ১৫/২০ জন গতিরোধ করে বিভিন্ন ধরনের গালিগালাজ করে এবং এক পর্যায়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে হিরো আলমকে আক্রমণ করে এলোপাথাড়ি কিল-ঘুসি মারতে থাকে। এসময় হিরো আলমের ব্যক্তিগত সহকারী রাজীব, রনি ও আল আমিন তাকে বাঁচাতে আসলে তাদেরও মারপিট করে জখম করে আসামিরা।

মামলা দায়েরের পর এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়। এর মধ্যে সাত জন জামিনে আছেন। ৮ আসামি কারাগারে আছেন।

ট্যাগস :

হিরো আলমের ওপর হামলার মামলার প্রতিবেদন ৩ অক্টোবর

আপডেট সময় : ০১:৩৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩