ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

রাজধানীতে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০২:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • / ১০৪৭ বার পড়া হয়েছে

রাজধানীতে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর পৃথক দুটি স্থান থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্র ও এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ আগস্ট) দিবাগত রাতে লাশ দুটি উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।

এর মধ্যে তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকার একটি মেস থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় মাস্টার্সের ছাত্র ইফতিয়াক আহমেদ অনিক ও যাত্রাবাড়ীতে থেকে মিতু আক্তার (২৭) তরুণীর লাশ উদ্ধার করা হয়।

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান জানান, অনিকের বাড়ি বরিশাল। প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, বাবার সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। তবুও মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অপর দিকে রাতে ঈসাখাঁ রোডের একটি ভবনের ৬ তলার লোহার দরজা ভেঙে মিতুর মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় ফাঁস লাগানো ছিল। মিতুর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। বাবার নাম নজরুল ইসলাম। যে বাসায় মরদেহ পাওয়া গেছে, মিতু সেখানেই বসবাস করতেন। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর সন্তানকে নিয়ে থাকতেন তিনি।

ট্যাগস :

রাজধানীতে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩