ঢাকা ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা

নোবেল জয়ী ইউনূসের বিরুদ্ধে সমন জারি

Astha DESK
  • আপডেট সময় : ০২:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • / ১১১৭ বার পড়া হয়েছে

নোবেল জয়ী ইউনূসের বিরুদ্ধে সমন জারি

আস্থা ডেস্কঃ

পাওনা না দিয়ে অর্থপাচারের অভিযোগে ১৮ জন শ্রমিকের দায়ের করা মামলায় আজ সোমবার (২৮ আগস্ট) ডক্টর ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেছে শ্রম আদালত।

ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, কয়েকজন শ্রমিক একটি মামলা করেছে বলে শুনেছি। তবে সমনের কপি এখনো আমরা হাতে পাইনি। হাতে পাওয়ার পর ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ করে জবাব দেব। এটি কোনো ফৌজদারি মামলা না, সিভিল মামলার সমন।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরেকটি মামলায় বিচারধীন রয়েছে। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ডক্টর ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয়।

মামলাটিতে গত ৬ জুন ডক্টর ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর মধ্যে দিয়ে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তারা ডক্টর ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে যান। সেখানে গিয়ে তারা শ্রম আইনের কিছু লঙ্ঘন দেখতে পান। এর মধ্যে ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এ ছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে এ মামলা করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ডক্টর মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।

ট্যাগস :

নোবেল জয়ী ইউনূসের বিরুদ্ধে সমন জারি

আপডেট সময় : ০২:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩