ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা Logo ম্যানেজ করেই চলে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ব্যবসা

শেখ হাসিনার নেতৃত্বে ভূপৃষ্ঠে থেকে মহাকাশ পর্যন্ত দাপিয়ে বেড়াবে তরুণেরা-সাদ্দাম

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১১২ বার পড়া হয়েছে

শেখ হাসিনার নেতৃত্বে ভূপৃষ্ঠে থেকে মহাকাশ পর্যন্ত দাপিয়ে বেড়াবে তরুণেরা-সাদ্দাম

স্টাফ রিপোর্টারঃ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপসহীন, অক্লান্ত ও আমৃত্যু সচেষ্ট থাকার শপথ করেছে ছাত্রলীগ। শপথে শেখ হাসিনার নেতৃত্বে ভূপৃষ্ঠে থেকে মহাকাশ পর্যন্ত তরুণের দাপিয়ে বেড়াবে বলে উল্লেখ করে ছাত্রলীগ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে এ কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

সমাবেশে বিকেল ৪টা ৪৫ মিনিটে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে সর্বস্তরের নেতা-কর্মীকে শপথবাক্য পাঠ করান।

লিখিত শপথ পাঠকালে সাদ্দাম বলেন, আমরা বাংলাদেশের তরুণ প্রজন্ম-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের নব পরিচয়ের রূপকার, বাঙালির নির্ভরতার শেষ ঠিকানা, দেশরত্ন শেখ হাসিনার নামে দৃঢ় চিত্তে শপথ করছি যে, তারুণ্যের স্বপ্নের মডেল, পিতার কাঙ্ক্ষিত সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপসহীন, অক্লান্ত, আমৃত্যু-সর্বদা সচেষ্ট থাকব। আমরা বঙ্গবন্ধুর সংগ্রাম, বঙ্গমাতার সাধনা, দেশরত্নের সাহসকে নিজের জীবন গঠনে ও সমৃদ্ধ স্বদেশ গড়তে মূলনীতি মানব।

শপথে আরও বলা হয়, ‘তারুণ্য লড়বে, তারুণ্য গড়বে, তারুণ্য দেশবিরোধী অপশক্তি রুখবে। বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে মর্যাদাশীল করতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ভূপৃষ্ঠে থেকে মহাকাশ পর্যন্ত দাপিয়ে বেড়াবে। জাতির পিতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশরত্ন শেখ হাসিনার পক্ষে এ দেশের তরুণ প্রজন্মকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।

ট্যাগস :

আপডেট সময় : ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩