ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা Logo ম্যানেজ করেই চলে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ব্যবসা

জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন-ইসি

Astha DESK
  • আপডেট সময় : ০১:৫৮:০১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১১৬ বার পড়া হয়েছে

জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন-ইসি

স্টাফ রিপোর্টারঃ

জানুয়ারি/২০২৪ সালের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিসুর রহমান।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ। ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। এতে ইসির প্রশিক্ষিত সাড়ে তিন হাজার এক্সপার্ট মাঠপর্যায়ের প্রায় ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।

আনিসুর রহমান বলেন, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভোটগ্রহণ হবে। তবে ঠিক কত তারিখে ভোট নেওয়া হবে সেই তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

এ সময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আইনের মধ্যে থাকলেই সুষ্ঠু এবং ঝুঁকিমুক্ত ভোট করা সম্ভব। শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে জাতিকে সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচনি কর্মকর্তাদের কাজ করতে হবে।

আরেক নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আহসান হাবিব বলেন, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ- এই বাক্য মনে রেখে ভোটের মাঠে কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে।

অন্যদিকে ভোট সুষ্ঠু করার জন্য আইনে প্রিসাইডিং অফিসারদের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনা (সিইসি)।

ট্যাগস :

জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন-ইসি

আপডেট সময় : ০১:৫৮:০১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩