ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু: স্পিকার Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার

ডেঙ্গু প্রতিরোধে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ-মির্জা ফখরুল

Astha DESK
  • আপডেট সময় : ০৩:২১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

ডেঙ্গু প্রতিরোধে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ-মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টারঃ

একদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, না খেয়ে আছে মানুষ। এমন একটি মুহূর্তে নাচ-গান গেয়ে বিদেশীদের স্বাগত জানানো হচ্ছে। এই অবৈধ সরকার দেশের মানুষকে চিকিৎসা সেবা দিতে পারছে না, হাসপাতাল তৈরি করতে পারছে না, মানুষের ভোটাধিকার দিচ্ছে না অথচ কমিশন খাওয়ার লক্ষ্যে ১০টি এয়ারবাস কিনছে। এখন আবার স্যাটেলাইট-২ কেনার পাঁয়তারা করতেছে। এই সরকারকে সরাতে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। ডেঙ্গু প্রতিরোধ করতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিএনপির নয়া পল্টন কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণপূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর যৌথ উদ্যোগে নয়া পল্টন দলীয় কার্যালয় থেকে শুরু হয় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মেয়রদের অনির্বাচিত দাবি করে তাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, তারা ডেঙ্গু মশা নিধনের নামে যে ওষুধ সরবরাহ করেছে সেখানেও তারা চুরি করেছে, তাদের প্রধান লক্ষ্যই চুরি করা।

ট্যাগস :

ডেঙ্গু প্রতিরোধে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ-মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:২১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩