ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

খাগড়াছড়িতে ১৫ বস্তা ভারতীয় সিগারেট উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ১২:২২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে ১৫ বস্তা ভারতীয় সিগারেট উদ্ধার

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলা সদরের ট্রাস্ট ব্যাংকের পেছনের ফাইভ স্টার ট্রান্সপোর্ট অফিস থেকে ১৫ বস্তা ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করেছে আর্ম পুলিশ।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাঁত ৯টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এসকল সিগেরেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা।

জানা যায়, গত দুবছরেরও বেশী সময় ধরে একটি ক্ষমতাধর সিন্ডিকেট ভারতের ত্রিপুরা থেকে নিরাপদে পানছড়ি দিয়ে খাগড়াছড়ি শহরে এনে রাতে চট্টগ্রাম শহরে পাচার করে। এ কাজে চিহ্নিত দুই/একটি ট্রান্সপোর্টও জড়িত আছে। তবে তারা সব সময় ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে । এর আগেও ৬৫ লক্ষ টাকার অবৈধ চালান ধরা পড়লেও জড়িতদের এখনো চিহ্নিত করা হয়নি।

খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হাসান বলেন, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের একটি দল রাঁত ৯ টার দিকে অভিযান চালিয়ে ১৫ বস্তা ভারতীয় মন্ড সিগারেটসহ ৩ জনকে আটক করেছে। আব্দুল হান্নান ও মোঃ জসিম নামের দুজন পলাতক রয়েছে। আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

ট্যাগস :

খাগড়াছড়িতে ১৫ বস্তা ভারতীয় সিগারেট উদ্ধার

আপডেট সময় : ১২:২২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩