ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ছাত্রলীগ সভাপতি প্রার্থীর রগকর্তন, আটক-১

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬০ বার পড়া হয়েছে

ছাত্রলীগ সভাপতি প্রার্থীর রগকর্তন, আটক-১

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌসের রগ কেটে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি রবিন সরদারকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বাবার নামে টিকিট কেটে চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশের একটি বিমানে ঢাকায় অবতরণ করলে রবিনকে আটক করা হয়।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দর থেকে এপিবিএনের গোয়েন্দা দল তাকে আটক করে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, গত ৩ সেপ্টেম্বর বিকেলে বাসন থানার আউটপাড়া লিংকন কলেজের সামনে থেকে ভাওয়ালবদরে আলম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌসকে অপহরণ করে একই পদের প্রার্থী রবিন সরদার। অপহরণের পর গোপন স্থানে নিয়ে নিয়ে গিয়ে ফেরদৌসের রগ কেটে দেওয়াসহ মারপিট করা হয়। এ সময় ভুক্তভোগীর মায়ের নম্বরে ফোন করে মুক্তিপণও দাবি করা হয়। মুক্তিপণ নেওয়ার পর ফেরদৌসকে গাজীপুর সদর থানার শিববাড়ি মোড়ের হলিল্যাব হাসপাতালের সামনে ফেলে রেখে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, পরে পুলিশ গিয়ে ফেরদৌসকে উদ্ধার করে। এ ঘটনায় ফেরদৌসের মা বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে ৪ সেপ্টেম্বর থানায় মামলা করেন। এরপর থেকেই প্রধান আসামি রবিন সরদারসহ অন্যান্য আসামিদের আটক অভিযান পরিচালনা করছে গাজীপুর মহানগর পুলিশের একাধিক দল। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রবিন সরদার ভিন্ন নামে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারে।

আগে থেকে প্রস্তুত সাদা পোশাকের এপিবিএন সদস্যরা এ সময় তাকে চট্টগ্রাম থেকে ঢাকা আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে আটক করে। রবিনকে গাজীপুর মহানগর পুলিশের একটি টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৭টি মামলা রয়েছে।

ট্যাগস :

ছাত্রলীগ সভাপতি প্রার্থীর রগকর্তন, আটক-১

আপডেট সময় : ০৪:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩