ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

শিবপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত-১

Astha DESK
  • আপডেট সময় : ০৫:১১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৪৪ বার পড়া হয়েছে

শিবপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত-১

স্টাফ রিপোর্টারঃ

নরসিংদী জেলার শিবপুরের পুটিয়া ইউনিয়নের পাটুয়ারপাড় এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দ্বীন ইসলাম (৩৮) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম পাটুয়ারপাড় এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দ্বীন ইসলামের সঙ্গে জমি নিয়ে তার দুঃসম্পর্কের চাচাতো ভাই আনোয়ার হোসেনের বিরোধ চলে আসছিল। এই জের ধরে সোমবার সকালে পুনরায় তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলে প্রথমে দ্বীন ইসলাম ও তার ভাই নজরুল এবং ইসমাইল আনোয়ার হাসেনের উপর হামলা করেন। পরে আনোয়ারের লোকজনও পাল্টা হামলা চালালে দ্বীন ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় আনোয়ার হোসেনও ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়। পরে আনোয়ার হোসেনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, পূর্ব বিরোধ নিয়ে দ্বীন ইসলাম নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

ট্যাগস :

শিবপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত-১

আপডেট সময় : ০৫:১১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩