ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এ্যানিকে ডাকাতের মতো ধরে নিয়ে গেছে-ফখরুল

Astha DESK
  • আপডেট সময় : ০১:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

এ্যানিকে ডাকাতের মতো ধরে নিয়ে গেছে-ফখরুল

স্টাফ রিপোর্টারঃ

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন এ্যানিকে ডাকাতের মতো ধরে নিয়ে গেছে। এটাই প্রমাণ করে যে তারা একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে।

আজ বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিএনপির চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
এ্যানিকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার কোনো দোষ থাকলে তাকে থানায় যেতে বলতে পারতো। কিন্তু সন্ত্রাসী কায়দায় যেভাবে ডাকাত হামলা করে সেভাবে তাকে আটক করা হয়েছে। এমনকি আমাদের যে সব নেতা জামিন পাচ্ছে তাদের জেলগেট থেকে আটক করা হচ্ছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে জোরপূর্বক বের করে মিথ্যা ফরমায়েশি রায়ে জেলে রেখেছে। সরকার প্রধান অনেক সময় বিভিন্ন বক্তব্যে হত্যার হুমকি দিয়েছেন। যেমন, টুপ করে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়া ইত্যাদি। সরকার খালেদা জিয়ার মৃত্যু চায়, সরকার তাকে সুষ্ঠু চিকিৎসার জন্য ব্যবস্থা করছে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

অতিদ্রুত সাজা দেওয়ার লক্ষ্যে সরকার বিএনপি ও বিরোধীদলের নেতাদের সাজা দিচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা জানতে পেরেছি আইন মন্ত্রণালয়ে একটি বিশেষ শাখা খোলা হয়েছে যেখানে শুধু বিএনপির নেতাদের সাজা দ্রুত বাস্তবায়ন করার জন্য।

ট্যাগস :

এ্যানিকে ডাকাতের মতো ধরে নিয়ে গেছে-ফখরুল

আপডেট সময় : ০১:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩