ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সমাবেশস্থলে ইন্টারনেট বন্ধের নির্দেশ

Astha DESK
  • আপডেট সময় : ০২:৩৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ১০৮৭ বার পড়া হয়েছে

বিএনপির সমাবেশস্থলে ইন্টারনেট বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টারঃ

বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের এক দফা দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশ করছে বিএনপি। আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির সমাবেশস্থলের চারপাশে ৭শ মিটার পর্যন্ত টেলিকম অপারেটরকে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, নয়া পল্টনে বিএনপির সমাবেশস্থলের চারপাশে ৭শ মিটার পর্যন্ত ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিটিআরসি। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এরআগে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিএনপি মহাসমাবেশ এবং একইদিন দুই কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমাবেশ করার কথা জানায়। পরে শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দুই দলকে তাদের প্রস্তাবিত দুই জায়গায় সমাবেশের অনুমতি দেয়।

ট্যাগস :

বিএনপির সমাবেশস্থলে ইন্টারনেট বন্ধের নির্দেশ

আপডেট সময় : ০২:৩৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩