ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজারহাটে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত-১, আহত-৫ Logo লালমনিরহাটে একই মঞ্চে হিন্দু-মুসলিমের যৌতুকহীন বিয়ে Logo চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক কারবারী আটক Logo জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১শ পরীক্ষার্থী Logo রাজধানীর খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট Logo আওয়ামী লীগের দাফন হয়ে গেছে Logo খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের Logo প্রকাশ্যে ক্ষমা ও শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ফুয়াদের নামে লিগ্যাল নোটিশ Logo রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতান্ত্রকে দুর্বল করতে পারে-কংগ্রেসের সদস্য গ্রেস মেং Logo সাদাকে সাদা, কালোকে কালো বলতে- মির্জা ফখরুল

হরতালের সমর্থনে রাজপথে রিজভী

Astha DESK
  • আপডেট সময় : ১২:১২:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / ১১৭১ বার পড়া হয়েছে

হরতালের সমর্থনে রাজপথে রিজভী

স্টাফ রিপোর্টারঃ

হরতালের সমর্থনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার (২৯ অক্টোবর) সকালে ভুইগড় থেকে সাইনবোর্ড পর্যন্ত গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, অর্থনৈতিক সম্পাদক
মাহমুদুর রহমান সুমন, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জাতীয়তাবাদ আইনজীবী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক ব্যারিস্টার আবিদুল হক, নারায়ণগঞ্জ জেলা যুবদল সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল এর
সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল এর সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু প্রমূখ। এসময় নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।

এছাড়াও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আরও একটি বিক্ষোভ রাজধানীর শান্তিনগর মোড় থেকে বের করে আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত, গতকাল শনিবার ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত করার প্রতিবাদে আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করছে বিএনপি।

ট্যাগস :

হরতালের সমর্থনে রাজপথে রিজভী

আপডেট সময় : ১২:১২:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩