ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

রংপুর মহানগর বিএনপির আহ্বায়কসহ আটক ১৭

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪০:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / ১১১৯ বার পড়া হয়েছে

রংপুর মহানগর বিএনপির আহ্বায়কসহ আটক ১৭

রংপুর প্রতিনিধিঃ

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডনসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।

আজ রোববার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, সকালে বিএনপির ২৫-৩০ জন নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ তাদের সরে যেতে বললে মারমুখী হয়ে ওঠেন। পরে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিএনপির রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ চারজনকে আটক করা হয়। এরপর দলীয় কার্যালয়ের ভেতরে তল্লাশি চালিয়ে ইটপাটকেল উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

ট্যাগস :

রংপুর মহানগর বিএনপির আহ্বায়কসহ আটক ১৭

আপডেট সময় : ১২:৪০:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩