ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজারহাটে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত-১, আহত-৫ Logo লালমনিরহাটে একই মঞ্চে হিন্দু-মুসলিমের যৌতুকহীন বিয়ে Logo চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক কারবারী আটক Logo জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১শ পরীক্ষার্থী Logo রাজধানীর খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট Logo আওয়ামী লীগের দাফন হয়ে গেছে Logo খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের Logo প্রকাশ্যে ক্ষমা ও শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ফুয়াদের নামে লিগ্যাল নোটিশ Logo রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতান্ত্রকে দুর্বল করতে পারে-কংগ্রেসের সদস্য গ্রেস মেং Logo সাদাকে সাদা, কালোকে কালো বলতে- মির্জা ফখরুল

ঢাকা শহরে বিএনপির অবরোধ

Astha DESK
  • আপডেট সময় : ০২:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • / ১১৭৬ বার পড়া হয়েছে

ঢাকা শহরে বিএনপির অবরোধ

স্টাফ রিপোর্টারঃ

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকে টানা ৭২ ঘণ্টার অবরোধের ১ম দিন চলছে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর।

অবরোধের প্রথম দিনে রাজধানীর বাংলামোটরে মিছিল এবং জনকণ্ঠ ভবনের সামনে টায়ার জ্বালিয়ে দুপুর ১২টার দিকে
বিক্ষোভ করেছে বিএনপি।

বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিএনপি নেতাকর্মী। এসময় সরকার বিরোধী স্লোগান ও অবরোধ সফলের স্লোগান দেন দলটির নেতাকর্মীরা।

একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল ও জোট অবরোধ কর্মসূচি ঘোষণা ও সমর্থন করেছে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবরে বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি।

ট্যাগস :

ঢাকা শহরে বিএনপির অবরোধ

আপডেট সময় : ০২:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩