ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

থামছেই না গাজীপুরের শ্রমিক বিক্ষোভ, কারখানা ভাঙচুর

Astha DESK
  • আপডেট সময় : ০২:৩৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / ১০৬২ বার পড়া হয়েছে

থামছেই না গাজীপুরের শ্রমিক বিক্ষোভ, কারখানা ভাঙচুর

গাজীপুর প্রতিনিধিঃ

থামছেই না গাজীপুরের শ্রমিক বিক্ষোভ। প্রতিদিন বাড়ছে এই বিক্ষোভ। মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকায় নবম দিনের মতো বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকেরা।

আজ বুধবার (১ নভেম্বর) বিক্ষোভ চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রুয়া ফ্যাশন নামের একটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে।

সকাল ৯টার দিকে শ্রমিকেরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে। পরে কারখানা ভাঙচুর করায় নিরাপত্তা বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, রুয়া ফ্যাশন গার্মেন্টসের কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা কারখানায় ভাঙচুর করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় অবরোধ তৈরি করলে শিল্প পুলিশ শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ করে। তাঁরা মহাসড়কে অবস্থান অব্যাহত রাখেন। শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকেরা উত্তেজিত হয়ে ভোগড়া এলাকায় একটি কারখানায় ভাঙচুর চালান এবং পরে মহাসড়কে অবস্থান নেন। আমরা প্রথমে তাঁদের অনুরোধ করে মহাসড়ক থেকে সরিয়ে দিতে চাইলেও তাঁরা সরে যায়নি। তাই সাউন্ড গ্রেনেড ব্যবহার করে সরিয়ে দেওয়া হয়েছে।

ট্যাগস :

থামছেই না গাজীপুরের শ্রমিক বিক্ষোভ, কারখানা ভাঙচুর

আপডেট সময় : ০২:৩৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩