ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

বশেমুরবিপ্রবি শিক্ষকের ল্যাবরেটরির কার্যপ্রণালি বিষয়ে বই প্রকাশ

Astha DESK
  • আপডেট সময় : ০৯:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

বশেমুরবিপ্রবি শিক্ষকের ল্যাবরেটরির কার্যপ্রণালি বিষয়ে বই প্রকাশ

শাহাজান/বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষা করার জন্য একজন শিক্ষার্থীকে প্রধান যে সমস্যার সম্মুখীন হতে হয় তা হচ্ছে কিভাবে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও পরীক্ষার উপাদানগুলো যথাযথভাবে ব্যবহার করতে হবে এবং কোন পদ্ধতিতে পরীক্ষা করলে সহজে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে।

আমাদের দেশে অন্য আরেকটি বড় সমস্যা দেখা যায়, তা হচ্ছে শিক্ষক সংকট। যার কারণে অধিকাংশ শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে ল্যাবে বেশি সময় দিতে পারেন না। যা শিক্ষার্থীদের মাঝে ল্যাবে কাজ করার অনাগ্রহ সৃষ্টি করতে ভূমিকা রাখে।

অনেকটা এই কারণেই দেশের শিক্ষার্থীরা গবেষণায় পিছিয়ে পড়ছে। এ ছাড়াও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপাদান নিয়ে দক্ষতার সাথে কাজ করতে না পারলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

শিক্ষার্থীদের এই সমস্যাকে সামনে রেখে ‘ল্যাবরেটরির কার্যপ্রণালি বিষয়ে’ গবেষণামূলক বই লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তরিকুল ইসলাম।

বইটি এ বছরের ডিসেম্বরে আমেরিকার বিখ্যাত নোভা সাইন্স পাবলিকেশন কর্তৃক প্রকাশিত হচ্ছে। এ মাসের শুরুতে তাদের ওয়েবসাইটে বইটির পরিচিতি প্রকাশ করেছে। বইটির বিক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ২৩০ মার্কিন ডলার। বইটি যে কেউ নোভার ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন।

প্রাথমিকভাবে বইটিতে জীব বিজ্ঞান অনুষদের সব ধরনের ল্যাব পরীক্ষার ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। এখানে প্রতিটি পরীক্ষা ধাপে ধাপে শুরু থেকে শেষ একজন শিক্ষার্থী কিভাবে করবেন এবং কোন পদ্ধতি ও কোন পদার্থগুলো ব্যবহার করলে সহজে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে তা বিস্তারিত বর্ণনা করা হয়েছে।

এছাড়াও একজন শিক্ষার্থী তার গবেষণারপত্রটি কিভাবে লিখবেন তাও বর্ণনা করা হয়েছে। বইটিতে পিএইচডি গবেষকরাও ব্যবহার করতে পারবেন। মূলত বইটি একজন শিক্ষার্থীকে নির্দেশক হিসেবে সাহায্য করবে।

বইটির বিষয়ে সহযোগী অধ্যাপক ড. মোঃ তরিকুল ইসলাম বলেন, আমি মনে করছি বইটি শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক-শিক্ষার্থী, তরুণ গবেষক সবার জন্য উপযোগী। বইটি কাছে থাকলে একজন শিক্ষার্থী বা একজন গবেষকের কখনো মনে হবে না তার পাশে একজন গাইড বা সুপারভাইজার নেই।

তিনি আরও বলেন, শিক্ষক সংকট এবং বিভিন্ন কারণে শিক্ষকরা শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দিতে পারে না, বইটি হাতে থাকলে শিক্ষার্থীরা সুবিধা পাবে। আর শিক্ষকরাও ভালোভাবে জেনে বুঝে আরো সুন্দর করে উপস্থাপন করতে পারবে।

ড. মোঃ তরিকুল ইসলাম আরও বলেন, আমার একটি দাবি থাকবে যেহেতু বইটি প্রথম প্রকাশিত হচ্ছে, তাই এতে ভুল-ভ্রান্তি থাকতে পারে। পাঠক সমাজের কাছে দাবি থাকবে, ভুলগুলো নোট করে রেখে আমাকে দিলে পরবর্তী সংস্করণে ঠিক করে নেওয়া হবে। পাঠকদের সাড়া পেলে ব্যয়বহুল পরীক্ষা পদ্ধতিগুলোও সংযুক্ত করা হবে।

ট্যাগস :

বশেমুরবিপ্রবি শিক্ষকের ল্যাবরেটরির কার্যপ্রণালি বিষয়ে বই প্রকাশ

আপডেট সময় : ০৯:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩