ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে ১০ দিনের ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / ১১৫৩ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে ১০ দিনের ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার সদর উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে ১০ দিনব্যাপী ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষনের উদ্ভোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জুন/২০২৫) সদর উপজেলা অডিটরিয়ামে খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মোঃ আরিফুর রহমান পিপিএম এর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন, গুইমারা আনসার ব্যাটালিয়ন এর পরিচালক এ এইচ এম মেহেদী হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন, উপজেলা প্রশিক্ষক, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীবৃন্দ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যেগে এ মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ২ প্লাটুন মোট ৬৪ জন তরুণী অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষনার্থীদের সম্পূর্ণ নতুন সিলেবাস ও যুগোপযোগী প্রশিক্ষণ নীতিমালা আওতায় দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, আত্মনির্ভরশীলতা এবং সামাজিক সচেতনতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে পরিচালক এ এইচ এম মেহেদী হাসান বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করেছে। সমাজ তথা রাষ্ট্রের প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে এ প্রশিক্ষণ অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।

এসময় জেলা কমান্ড্যান্ট মোঃ আরিফুর রহমান পিপিএম বলেন, বাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ তরুণীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী ও কার্যকরী ভূমিকা রাখবে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এই ভিডিপি সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই বিশেষ উদ্যোগ বাহিনী মহাপরিচালকের পক্ষ থেকে ক্ষুদ্র জাতি গোষ্ঠীদের প্রতি একটি নতুন দিগন্তের উন্মোচন করবে। এই প্রশিক্ষণ সমাজ তথা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক পরিবর্তন হিসেবে কাজ করবে।

ট্যাগস :

আপডেট সময় : ১১:৪৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫