ঢাকা ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

ঢাবির আন্তর্জাতিক মাইম উৎসবে প্রশংসিত রিফাতের পরিবেশনা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৬:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • / ১০৮১ বার পড়া হয়েছে

মূকাভিনয় কেন্দ্রিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের (ডুমা) উদ্যোগে দুই দিনব্যাপী (২২-২৩ মে) পঞ্চম আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব-২০২৪ শুরু হয়েছে।

উৎসবের প্রথম দিনে টিএসসি অডিটোরিয়ামে সন্ধ্যায় ‘শারীরিক ব্যায়াম’ শিরোনামে একটি মাইমো ড্যান্স পরিবেশন করেন কিশোরগঞ্জের মূকাভিনয় শিল্পী রিফাত ইসলাম। মাইমো ড্যান্সটি বেশ প্রশংসিত হয়।

উৎসব নিয়ে রিফাত ইসলাম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূকাভিনয় উৎসবের আয়োজন হলে আয়োজকরা আমাকে স্মরণ করে। মূকাভিনয় নিয়ে বাংলাদেশে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন সংগঠনটিই এতো বড় আয়োজন করে থাকে। তাই উৎসবে অংশগ্রহণ করতে মিস করিনা। মূকাভিনয় শিল্পের প্রচার ও প্রসারে সংগঠনটি এ ধারা অব্যাহত রাখবে বলে আশা করি৷

দুই দিনব্যাপী আয়োজিত এই উৎসবে বাংলাদেশসহ ভারত, ইতালি ও দক্ষিন কোরিয়ার ১২ টি সংগঠনের প্রায় অর্ধশত মূকাভিনয় শিল্পী অংশগ্রহণ করার কথা রয়েছে। এতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত মূকাভিনয় প্রদর্শনী হবে।
আজ (২৩ মে) রাত ৯ টায় ডুমার মূকাভিনয় শিল্পীদের সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে উৎসবটির সমাপ্তি ঘটবে।

ঢাবির আন্তর্জাতিক মাইম উৎসবে প্রশংসিত রিফাতের পরিবেশনা

আপডেট সময় : ০৬:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪